ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১১:২০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী চেম্বার ও ল্যাবএইডের যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, September 1, 2026 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেডের যৌথ উদ্যোগে চেম্বার সদস্যদের জন্য বিনামূল্যে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়। এতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাম্প এবং বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।

ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুর রহমান শান্তন এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ।

সচেতনতা অধিবেশনে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের হেমাটোলজি ও বিএমটি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ রক্তরোগের কারণ, লক্ষণ এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের (ইগঞ) আধুনিক চিকিৎসাব্যবস্থা তুলে ধরেন।

ল্যাবএইডের পক্ষ থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক মানের সেবার ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে চেম্বার সদস্য ও প্রতিনিধিদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয়।