ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ১০:১৭ অপরাহ্ন

সরকারের ১৮০ দিন পূর্তিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

  • আপডেট: Thursday, August 20, 2026 - 9:59 pm

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল এবং সমাবেশ করেছে রাজশাহী কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, গত ১৮০ দিনে দেশের শিক্ষাঙ্গন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে।

এ সময় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।