ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ১০:০৯ অপরাহ্ন

শিশুর প্রতি সহিংসতা রোধে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান

  • আপডেট: Thursday, August 20, 2026 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে পরিবার ও সামাজিক সংগঠনের পাশাপাশি ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশু সুরক্ষা’ বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম বলেন, শিশুরা পবিত্র আমানত। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের ওপর সব ধরনের নির্যাতন ও অবহেলা বন্ধ করতে হবে। মসজিদ, মন্দির ও গির্জার মাধ্যমে ধর্মীয় নেতারা সহজে সচেতনতা ছড়াতে পারেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন মহানগর মডেল মসজিদের খতিব হাফেজ আবদুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম, রামকৃষ্ণ আশ্রমের পুরোহিত অরুণ কুমার সত্য, শিবকালী মাতা মন্দিরের পুরোহিত শংকর চক্রবর্তী এবং উত্তম মেষপালক ক্যাথেড্রালের ফাদার ফাবিয়ান মারান্ডী।

বক্তারা বাল্যবিবাহ, শিশুশ্রম ও যৌন হয়রানি প্রতিরোধে সামাজিক ও ধর্মীয় বার্তা ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।