ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতালে সিন্ডিকেট বন্ধের দাবিতে মহানগর ছাত্রদলের স্মারকলিপি

  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত অব্যবস্থাপনা দূরীকরণ এবং হাসপাতাল চত্বরে সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী মহানগর ছাত্রদল।

বুধবার সকাল সাড়ে ১১টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বহির্বিভাগে দীর্ঘ লাইন, পরিচ্ছন্নতার অভাব, নিম্নমানের খাবার পরিবেশন, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসার উপকরণের সংকট এবং দালাল ও অ্যাম্বুলেন্স চক্রের হাতে রোগীদের হয়রানির চিত্র তুলে ধরা হয়।

স্মারকলিপি প্রদানকালে রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্যসচিব ইমাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস