ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

নগরীতে রাসিক ও র‌্যাব’র যৌথ মোবাইল কোর্ট: ৩ জনকে জরিমানা

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যক্তিকে আর্থিক দণ্ড প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও র‌্যাব-৫।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রাসিকের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাঁর সঙ্গে ছিলেন র‌্যাব-৫ সদর কোম্পানির একটি চৌকস দল।

অভিযানকালে চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে জনসাধারণের যাতায়াতে বাধা সৃষ্টি ও আইন অমান্য করায় ৩ জনকে ভিন্ন ভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেয়া হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সকল প্রকার এনফোর্সমেন্ট কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।