ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

পরিবারের দাবি হত্যাকাণ্ড! ভারতে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:10 pm

পার্বতীপুর প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ভিসা নিয়ে উচ্চতর ডিগ্রি নিতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থী জয় চন্দ্র সরকারের (২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যু বাংলাদেশী ওই শিক্ষার্থীর পরিবার তাদের সন্তানের মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যকাণ্ড বলে দাবি করে অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

তবে ভারত থেকে মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে তার পরিবারকে এ ঘটনাকে আত্মহত্যা বলে জানানো হয়েছে। নিহত শিক্ষার্থী জয় চন্দ্র সরকার বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবত্যপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের বড় ছেলে। সে কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে অবস্থিত বেসরকারী ব্রেইনওয়ার ইউনিভারসিটি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত ৬ আগস্ট রাত ৮ টায় মৃত্যু জয় চন্দ্র সরকার ব্যবহৃত মোবাইল ফোনে ম্যাসেঞ্জারে এক অজ্ঞাত ব্যক্তি তার বাবা রনজিত সরকারকে জানায়, তার ছেলে জয় চন্দ্র সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ভারতীয় অন্যান্য সূত্রের বরাত দিয়ে তার পরিবার জানায়, জয় চন্দ্র সরকারের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন জনৈক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য বারাসাত থানায় আটক রাখা হয়েছে। নিহতের বাবা রঞ্জিত চন্দ্র সরকার জানান, ২০২৪ সালে তার ছেলে জয় চন্দ্র সরকার স্টুডেন্ট ভিসায় ভারতের রাজধানী দিল্লীতে সারদা বিশ্ববিদ্যালয়ে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিষয়ে ভর্তি হন। বিষয়টি তার মনঃপূত না হওয়ায় পরে ২০২৫ সালে সে পশ্চিমবঙ্গের কলকাতার অদূরে বারাসাতে ব্রেইনওয়ার ইউনিভারসিটি (ইৎধরহধিৎব টহরাবৎংরঃু)’ তে ভর্তি হয়।

সেখানে সে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। জয় চন্দ্র সরকারের আকস্মিক মৃত্যুতে পার্বতীপুর উপজেলায় নিহতের নিজ গ্রাম মন্মথপুর কৈবত্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে থানায় নিহতের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।