ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে বিএনপির প্রস্তুতি

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে আগামী ৫ আগস্টের সমাবেশ সফল করতে এক প্রস্তুতি সভা করেছে রাজশাহী মহানগর বিএনপি।

শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় আগামী ৫ আগস্টের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈষা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার ওয়ালিউল হক রানা, মোখতার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।