ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:24 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট-গোমস্তাপুর রোডে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মোঃ বিদুর ছেলে মোঃ রাসেল (২৭), একই জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি আড়গাড়াহাট গ্রামের কসিমুদ্দীনের ছেলে মোঃ কানু ডাকাত (৪৭) ও একই ইউনিয়নের দারিগাছা গ্রামের মোঃ বাদলের ছেলে মোঃ রুবেল (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজার নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল একটি সিএনজি, দেশী অস্ত্রসহ ৩ ডাকাতকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের শেষে গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।