ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:12 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলায় রাফিয়া (২৪) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধোকড়াকুল ছাতনীতলা এলাকায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার ধোকড়াকুল ছাতনীতলা গ্রামের শাহীন আলীর মেয়ে। তাঁর স্বামী সরুজ মিয়া (৩৫) উপজেলার আটভাগ গ্রামের বাসিন্দা। তাঁদের দুই বছর বয়সী রাইসা নামে একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে রাফিয়ার সঙ্গে সরুজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। দীর্ঘদিন ধরে সংসারের অভাব-অনটন এবং বিভিন্ন ঋণের কিস্তি পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় রাফিয়া মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ঘরের ভেতর থেকে শব্দ শুনে তাঁর চাচাতো ভাই মো. ফরিদ (২২) বিষয়টি টের পান। পরে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ১৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করেছে। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক সংকটজনিত মানসিক চাপের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।