পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎ এর লাইন নিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)।
স্থানীয় সূত্র জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে তারা ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু রায়হানের এসটিডাব্লিউ পাম্প থেকে বিদ্যুৎ এর লাইন নিয়ে গ্রামের পাশের চাকলা নামের ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য একটি মটর সেট করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় ওই স্থানে কেউ ছিলনা। তবে স্থানীয়রা ধারনা করছেন মটরে বিদ্যুৎ এর তার সংযোগ দেওয়ার সময় একজন বিদ্যুৎ স্পৃষ্ট হলে অন্যজন বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।











