ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে নিসচা’র ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি

  • আপডেট: Monday, July 6, 2026 - 11:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগকে সহযোগিতার অংশ হিসেবে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ট্রাফিক ম্যানেজমেন্ট কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।

গতকাল সোমবার মহানগরীর গুরুত্বপূর্ণ লক্ষ্মীপুর মোড়ে এই কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ, অর্থ সম্পাদক আবু তালেব, মহিলা বিষয়ক সম্পাদক আজমিরা আক্তার পাপিয়া, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক খান মো. শহিদ আফ্রিদি।

এছাড়া কার্যকরী সদস্য সাইফুল ইসলাম পিন্টু, ইশতিয়াক শাহরিয়ার, সিমলা সুলতানা, সবুজ আলী, এবং সদস্য জাহিদুল ইসলাম সজল, আবু জাফর, নাদীফ খান, ফারহানা ইলাম রাসা, ফারজানা ইসলাম (সারা), জাফরুল হাসান (সাদ), শিউলী আকতার জেমি, মানহা মারিয়াম ও রিকতা পারভীনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।