রাসিক প্রশাসকের সাথে ফটোজার্নালিস্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রোববার দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন তারা। এ সময় রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক। সাক্ষাৎকালে রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, সাবেক সহ-সভাপতি আলী আহসান তুহিন উপস্থিত ছিলেন।











