পবায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার: “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পবায় গাছের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার বায়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
এছাড়াও এদিন ডাঙ্গেরহাট মহিলা কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা এবং আঞ্চলিক উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে এবং সামাজিক বনবিভাগ, রাজশাহীর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় কাঁঠাল, বেল, নিম, জাম, পেয়ারা, কাঠবাদাম, মেহগিনি, অর্জুন, হরিতকি, ডুমুর, জারুল, বকুল, কদম, পিটালী, চালতাসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু। উপস্থিত ছিলেন, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলি, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধূরী, গ্লোবাল ওয়ান বাংলাদেশ রাজশাহীর প্রতিনিধি শামসুর রহমান, পরিবেশকর্মী আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক এসএম মোশাররফ হোসেনসহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।











