সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ভারতীয় নেশাজাতীয় ২০৮৫ বোতল ইসকুফ সিরাপসহ একজনকে আটক করেছে।
আটকৃত হচ্ছে- কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২০)। ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গত মঙ্গলবার রাত ১০ টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের
সোনামসজিদ বিওপি একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘীস্থ প্রানীসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্বে একটি বাংলাদেশী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় ট্রাকের ভেতর থেকে ৭টি প্লাস্টিকের বস্তার মধ্যে থেকেভারতীয় নেশাজাতীয় ২০৮৫ বোতল ইসকুফ সিরাপ, ট্রাকসহ রিয়াদকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত নেশাজাতীয় সিরাপ, ট্রাক শিবগঞ্জ থানায় হস্তান্তর শেষে একটি মামলা দায়ের করা হয়।











