ঢাকা | জুন ১৭, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

গোমস্তাপুরে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 10:54 pm

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে স্থানীয় পর্যায়ে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল তিনটায় এই সভা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা, অ্যাডভাইজার (এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রটেকশন) শাহ আলম, টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসি) আনোয়ার হোসেন, সিডিও শ্যামল চন্দ্র রায় এবং সিডিও জোহরা খাতুন উপস্থিত ছিলেন। সভাটি হেকস/ইপার বাংলাদেশের সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতারা অংশ নেন।

সভায় প্রকল্পের কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সরকারি সেবাপ্রাপ্তির সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে তাদের নিজস্ব অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন।