ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীকে পরিকল্পিত নগরায়নে কাজ করবো: নয়া চেয়ারম্যান

  • আপডেট: Monday, June 15, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।

সোমবার আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান নয়া চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেন।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন চেয়ারম্যান সুইট। এসময় তিনি বলেন, আরডিএ কে নতুনভাবে সাজানো হবে। এখানে কোন অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আজকে তার প্রথম দিন। তিনি সবার সাথে বসে আগামীর করণীয় ঠিক করবেন। সেই সাথে তার দপ্তর জনগণের জন্য খোলা থাকবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে দায়িত্ব দিয়ে এই প্রতিষ্ঠানে বসিয়েছেন তা তিনি শত নিষ্ঠার সাথে অক্ষরে অক্ষরে পালন করবেন।

চেয়ারম্যান আরো বলেন, রাজশাহীকে তিনি পরিকল্পিত নগরায়নে সর্বাত্মক সহযোগিতা ও কাজ করে যাবেন। আর এই কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণের অংশ হিসেবে আরডিএ  চত্বরে বনজ ও ওষুধী গাছের চারা রোপণ করেন। সেই সাথে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম সাফিক, জয়নুল আবেদীন শিল্পী, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি এবং পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য কামরুজ্জামান মিলন, কৃষক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আরডিএ এর কর্মকর্তা-কর্মচারীগণ ।