ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় কোনো শিশু হাম-রুবেলা টিকা থেকে বাদ পড়বে না: বাঘার ইউএনও

  • আপডেট: Monday, April 20, 2026 - 10:00 pm

বাঘা প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার বলেছেন, কোনো শিশু হাম-রুবেলা টিকা থেকে বাদ পড়বে না। সেদিকে লক্ষ রেখে কয়েকদিন থেকে এলাকাই মাইকিং করে প্রচার করা হয়। মায়েরা শিশুদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে এসে টিকা গ্রহণ করেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিএইচপি সেন্টারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আসাদুজ্জামান আসাদ বলেছেন, উদ্বোধনী দিনে ১৫টি কেন্দ্রে ৯৯৩ জন শিশুকে টিনা দেয়া সম্পন্ন করা হয়েছে। তবে এই টিকা দেয়ার পরে অনেকে অসুস্থ হতে পারে, জ্বর হতে পারে, কোনো ভয় পাবেন না। কোনো শিশু যেন এ টিকা থেকে বাদ না পড়ে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন হেল্থ ইন্সপেক্টর ডা. তাপস কুমার, ডা. সর্বজিত, ডা. মৌমিতা প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাম-রুবেলা প্রতিরোধে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেটাতে যেন কোন ত্রুটি না হয়। ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৬৮টি কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে ১৪ হাজার ৮২৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ২ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হয়েছে।