ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় দেশসেরা হলেন রাজশাহীর রুআন

  • আপডেট: Friday, April 17, 2026 - 10:21 pm

দুর্গাপুর প্রতিনিধি: দেশের রবীন্দ্র সংগীত চর্চার অন্যতম বৃহৎ আয়োজন ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ’ এর সংগীত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন রাজশাহীর ছেলে রুআন ওসাইন চৌধুরী।

১৪৩২ বঙাব্দের ৪৪তম এ আসরের চূড়ান্ত পর্যায়ে কিশোর বিভাগে অংশগ্রহণ করে তিনি ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন।

রুআন ওসাইন চৌধুরীর বাড়ি রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায়। সে রাজশাহী কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। তার মা মাহবুবা মতিন ও বাবা রাবীউদ্দীন চৌধুরী দুজনেই সরকারি কর্মকর্তা।

সম্প্রতি ঢাকায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও সম্মাননা প্রদান করা হয়। রবীন্দ্র সংগীতের শুদ্ধ বাণী ও সুরের সঠিক প্রয়োগে অনন্য দক্ষতা প্রদর্শন করায় বিচারক মন্ডলী রাজশাহীর রুআন ওসাইন চৌধুরীকে প্রথম প্রথম ঘোষণা করেন।

পরে সাফল্যের স্বীকৃতিস্বরুপ তাকে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ এর পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা সনদ প্রদান গ্রহণ করেন রুআন ওসাইন চৌধুরী। সনদে তার এই কৃতিত্বের প্রশংসা করে বলা হয়, দেশের সংগীত – সংস্কৃতি ও সর্বোময় কল্যাণের লক্ষ্যে তার এই নিষ্ঠা ও সাধনা যেন ভবিষ্যতে আরো বিকশিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী রুআন ওসাইন চৌধুরী জানান, দীর্ঘদিন এর রেওয়াজ এবং রবীন্দ্র দর্শনের প্রতি তার গভীর অনুরাগেরই প্রতিফলন ঘটেছে এই অর্জনে। রুআনের মা মাহবুবা মতিন বলেন, ছেলের এ সাফল্যে এ তারা খুবই আনন্দিত। একজন ভাল মানুষ হিসেবে তার ছেলে দেশসেবা করবেন এমনটাই চাওয়া তাদের। এজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।