ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে সরবরাহ বৃদ্ধিতে কমেছে মাছের দাম

  • আপডেট: Friday, April 17, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: ঈদের পর বাজারে বৃদ্ধি পেয়েছে মাছের সরবরাহ, এতে কমেছে দাম। এছাড়া বৃদ্ধিপ্রাপ্ত দাম অপরিবর্তিত রয়েছে সবজি ও মুরগির।

শুক্রবার রাজশাহী মহানগরীসহ এর উপকন্ঠের বাজার গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী অঞ্চলের মৎস্য চাষিরা মাছের খাবারের দাম ও পুকুরের লিজের টাকা পরিশোধের জন্য এই সময় মাছ ধরে বিক্রি করে থাকেন। এবারও তারা এখন মাছ বিক্রি শুরু করেছেন। এতে বাজারে বেড়ে গেছে মাছের সরবরাহ। ফলে মাছের দাম কমে গেছে।

চাষিরা বলেন, ১৫ দিনের ব্যবধানে বর্তমানে তারা কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা কমে মাছ বিক্রি করছেন। রাজশাহীর খুচরা বিক্রেতারা গতকাল প্রতিকেজি ছোটমাছ ২২০ থেকে ৪০০, সিলভার কার্প ১২০ থেকে ১৮০, পাঙ্গাস ১৩০ থেকে ১৯০, রুই-কাতলা ২২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০, খাসির মাংস ৯শ’ থেকে ১১০০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া খামারের মুরগির সরবরাহ কমায় বাজারে দাম আরেকদফা বৃদ্ধি পেয়েছে। কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে গতকাল প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০, সোনালী ৩৭০ থেকে ৩৮০, লেয়ার ৩৫০ থেকে ৩৬০, দেশি মুরগি ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। এদিকে বাজারে গতকাল প্রতিহালি সাদাডিম ৩০ এবং লালডিম ৩২ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৫৫ থেকে ৯৮০ টাকা, খোলা সয়াবিন তেলের দাম বেড়ে ১৯৫ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়, যা এক মাস আগের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি। ভোজ্যতেল নিয়ে এই কারসাজি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ক্রেতারা।

এদিকে গতকাল প্রতিকেজি টমেটো ৪০ থেকে ৫০, আলু ২০ থেকে ২৫, বেগুন ৭০ থেকে ৮০, ঢেড়স ৭০, পটল ৮০, শশা ৫০ থেকে ৬০, মিস্টি কুমড়া ৬০, প্রতিপিস লাউ ৫০, চাল কুমড়া ৪০, আদা ১০০, রসুন ৯০ টাকা ও কাঁচা মরিচ ৮০, পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া গতকাল নগরীর কুমারপাড়ার চালের আড়তগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, পাইকারি বাজারে প্রতিকেজি গুটিস্বর্ণা ৪৬/৪৭, পারিজা/ লালস্বর্ণা ৫৫ থেকে ৫৭, আটাশ ৬৫, মিনিকেট ৭৬, নাজির শাইল ৮২ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতিকেজি গুটিস্বর্ণা ৫০ থেকে ৫২, পারিজা/ লালস্বর্ণা ৫৮ থেকে ৬০, আটাশ ৬৮, মিনিকেট নতুন ৮০, নাজির শাইল ৮৫, আতব চাল ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এদিকে আটা খোলা ৪৮ থেকে ৫২, প্যাকেট ৫৩ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে।