ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

হাম উপসর্গে রামেক হাসপাতালে আরো ১৪ রোগী ভর্তি

  • আপডেট: Friday, April 17, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ২৪ রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা সুস্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দেয়।

এদিকে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছে ৫১ জন শিশু। মারা যাওয়াদের মধ্যে অন্তত ৬৫ থেকে ৭০ শতাংশই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিশু। আর সব মিলিয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬২৭ জন।