তানোরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে চেক বিতরণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক সমিতি তানোর উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার তানোর উপজেলার কলমা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক হজরত আলী।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা রাশিসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দীন এবং বারী’র সদস্য সচিব সাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা শাখা বারী’র সভাপতি আহসান হাবিব। আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি।











