ঢাকা | মার্চ ১, ২০২৬ - ৩:০২ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ১৯

  • আপডেট: Saturday, February 28, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ জনসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রামচন্দ্রপুর গ্রামের সাধুরমোড় এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে আরিফিন ইসলাম (৩৪); শেখেরচক গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে ডলার (৩৫); হোসনীগঞ্জ গ্রামের মৃত হাসানের ছেলে আব্দুল্লাহ রিয়াসাদ প্রান্ত (২৮)। সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বাসিন্দা। গতকাল ২৭ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টায় বোয়ালিয়া থানা পুলিশ ফুদকিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে আরএমপি’র বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।