ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ১:৩৭ পূর্বাহ্ন

লালপুরে জামায়াতের রুকন সমাবেশ

  • আপডেট: Friday, February 27, 2026 - 10:00 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে লালপুর উপজেলার গ্রীন ভ্যালি পার্কের পারিজাত কনভেনশন হলে উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম,  উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম।