হাজী পরিষদের ইফতার ও বার্ষিক সাধারণ সভা
স্টাফ রিপোর্টার: শুক্রবার কোর্ট একাডেমী মিলনায়তনে রাজশাহী হাজী পরিষদের ইফতার ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী হাজী পরিষদের সভাপতি আলহাজ্ব প্রফেসর দেওয়ান নুরুল হকের সভাপতিত্বে ও সহ সভাপতি আলহাজ্ব রফিকুজ্জামান বেল্টুর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব কামরুজ্জামান।
উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব ডা: একরামুল হক, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ডা: ইকবাল বারী। অলোচক ছিলেন আলহাজ্ব ড. মুহা.বারকুল্লাহ বিন দুরুল হুদা, আলহাজ্ব ড. মুহা. কাওসার হুসাইন। সার্বিক পরিচালনায় ছিলেন পরিষদের সচিব এ এন কে নোমান।











