মাদকবিরোধী অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ২১জন
স্টাফ রিপোর্টার: মহানগরীতে পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৭), কাটাখালী থানার মাসকাটাদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সাদেক কসাইয়ের ছেলে তারেক (৩২) এবং উজ্জল আলী (২৮)।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় এবং একই দিন দুপুর পৌণে ৪টায় একই থানার চরশ্যামপুর মাস্টারমোড় এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন এবং ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।











