ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ১:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৪০০ পিস ইয়াবা নগদ টাকাসহ কারবারি গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 10:05 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ ২ লক্ষাধিক টাকাসহ সুহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে নয়ালাভাঙ্গা গ্রাম এলাকায়  অভিযান চালিয়ে সুহেলকে ইয়াবা ও টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সুহেল রানা নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচ্যালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে  হস্তান্তর হয়েছে।