মিনু ভূমিমন্ত্রী হওয়ায় যুবদলের মিষ্টি বিতরণ
স্টাফ রিপোর্টার: গণমানুষের নেতা মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীতে মিষ্টি বিতরণ কেেরছ মহানগর যুবদল।
বুধবার বেলা ১২টার দিকে নগরীর ডিঙ্গডোবা মোড়ে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসানের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন পর রাজশাহী তার যোগ্য অভিভাবককে জাতীয় পর্যায়ে পেল।
মিনু ভাই মেয়র থাকাকালে রাজশাহী যেমন পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছিল, এখন ভূমিমন্ত্রী হিসেবে তিনি সারাদেশে ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আমাদের বিশ্বাস। মিষ্টি বিতরণ অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











