ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

রাসিক কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি  সাকিল ও সাধারণ সম্পাদক সানারুল ইসলাম ছবিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাকিল, সাধারণ সম্পাদক সানারুল ইসলাম ছবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু, কার্য-সহকারী আলতাব হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি শাহিন রেজা, আবুল কালাম, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক রুবিনা খাতুন, ক্রীড়া সম্পাদক ে আহাদ আলী, আইন বিষয়ক সম্পাদক ফিরোজ আলী, সমাজ কল্যাণ সম্পাদক শরিফুল ইসলাম রনি, সদস্য সোহেল রানা, কামরুল, সামসুল ইসলাম, আবু জাফর বিটন, আলেম শেখ ও  সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের কর আদায়কারী লুৎফর রহমান লালের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরভবনে প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদসহ অন্যান্যরা বিদায়ী কর আদায়কারী লুৎফর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। কর আদায় শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাসিকের রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মহীউদ্দিন, কর আদায়কারী জাহাঙ্গীর, মোজাফফর হোসেন, রাজস্ব বিভাগসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।