ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ৩:৪৪ পূর্বাহ্ন

মন্ত্রী হওয়ায় মিজানুর রহমান মিনুকে অভিনন্দন

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 10:24 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নব-নিযুক্ত মন্ত্রী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাবেক মন্ত্রী এমরান আলী সরকার স্মৃতি পরিষদ।

মঙ্গলবার এক বার্তায় পরিষদের আহ্বায়ক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, সদস্য সচিব ও এপিপি অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, যুগ্ম সদস্য সচিব বিটিভির রাজশাহী প্রতিনিধি ও দৈনিক বর্তমান বাংলার রাজশাহী ব্যুরো প্রধান আজিজুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন হায়দার, ইঞ্জিনিয়ার আল মুসাভীর, রফিকুল ইসলাম সঞ্জু, জাহিদ ইকবাল বাবলা, টিকাপড়ার দাখিল ও কারিগরি মাদ্রাসার সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, আনোয়ারুল ইসলাম স্বপন, প্রাইম ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শওকত কামাল সরকার, এখলাস আহমেদ রমি, শফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ মিজানুর রহমান মিনুকে মন্ত্রী করায় সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নব-নিযুক্ত মন্ত্রী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এছাড়াও অভিনন্দন জানিয়েছেন আইডিইবি রাজশাহীর আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ আর জামিল ইদি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আহসান হাবিব ও সদস্য ইঞ্জিনিয়ার আবু হেনা মোস্তফা কামাল।