ঢাকা | ফেব্রুয়ারী ১৭, ২০২৬ - ৩:৩৯ পূর্বাহ্ন

যুবদলের ১৪ নম্বর ওয়ার্ডের (পূর্ব) আহ্বায়ক মাসুম, সদস্য সচিব হৃদয়

  • আপডেট: Monday, February 16, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের অধীনস্থ ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের (পূর্ব) আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মঞ্জুর আহমেদ মাসুম। একই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের খান হৃদয়।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নাম উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

ঘোষিত কমিটিতে ১৪ নম্বর ওয়ার্ডের (পূর্ব) সিনিয়র যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান খান সজিব।

কমিটিতে মোট পাঁচজনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন- মো. শাওন খান, শাকিব হাসান খান রক্তিম, তাওহীদ আহমেদ খান রাজন, জেলিন্স মাহমুদ ও জাহিদ হাসান বিপ্লব।

প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে রাজশাহী মহানগর যুবদলের মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর দলীয় নির্দেশনা দেয়া হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস