ঢাকা | ফেব্রুয়ারী ১৭, ২০২৬ - ২:২০ পূর্বাহ্ন

রাজশাহী নগরীতে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ২০ জন

  • আপডেট: Monday, February 16, 2026 - 11:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।