ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

হোটেল রেস্তোরাঁ সংগ্রাম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 15, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: হোটেল রেস্তোরাঁ সংগ্রাম পরিষদ রাজশাহী জেলার আহ্বানে হোটেল শ্রমিক নেতা ফিরোজ হোসেনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি, বাংলাদেশ হোটেল শ্রমিক রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইমারত শ্রমিক ইউনিয়ন কমরেড হুমায়ন রেজা জেনু, যুগ্ম-আহ্বায়ক হোটেল রেস্তোরাঁ শ্রমিক সংগ্রাম পরিষদ মিঠন ও জহুরুল ইসলাম।

সমাবেশ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। রমজানে হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধ করতে হবে, সরকার ঘোষিত মজুরি প্রদান করতে হবে, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান ও ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়নের জোর দাবি উত্থাপন করেন।