ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী ও লোক সংস্কৃতি সংসদ এর বসন্ত বরণ

  • আপডেট: Sunday, February 15, 2026 - 12:39 am

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার পহেলা ফাল্গুন পালিত হলো বসন্ত বরণ। নিক্কণ মিলনায়তনে নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ-এর যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদ এর সম্পাদক মো: লিয়াকত আলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিজ্ঞানী প্রফেসর ইকবাল মতিন, রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার ও রাজশাহী শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল।

সভাপতিত্ব করেন নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না। বক্তারা বলেন, নিজস্ব সংস্কৃতি দেশ ও জাতির পরিচয় বহন করে। দেশ ও জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব এদেশের প্রতিটি নাগরিকের। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বর্ণিল সাজে শিল্পীরা বসন্তের মনোমুগ্ধকর নৃত্যশৈলী পরিবেশন করেন।

নৃত্য পরিচালনা করেন-আয়েশা আক্তার ডালিয়া ও সাদিকা সারোয়ার উপমা। অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন নুর হোসেন মিন্টু। নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ বসন্ত বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।