ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি আটক

  • আপডেট: Sunday, February 15, 2026 - 12:01 am

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।

গতকাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধীন রঘুনাথপুর বিওপি দিয়ে ভারতে যাবার সময় তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১০/৮ এস হতে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে পদ্মা নদীর চর এলাকা দিয়ে সকালে প্রবেশের সময় আবদুর রহিমকে আটক করে বিএসএফ সদস্যরা। পরে তাকে ৭১ নিমতিতা বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে বিজিবির নিকট কোন অভিযোগ করা হয়নি। আটক বাংলাদেশি জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের আকম উদ্দিনের ছেলে।