রাজশাহী নগরীতে পরিত্যাক্ত অবস্থায় ২টি ককটেল উদ্ধার
স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার সকালে নগরীর বোসপাড়ায় শাহমখদুম কলেজের সামনে একটি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি ককটেল উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, সেখানকার একজন বালু ব্যবসায়ী তার বালুর উপরে সকালে ককটেল ২টি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ককটেল দুটি উদ্ধার করে। সেখানে ককটেল দুটি কোথায় থেকে আসলো পুলিশ তা খতিয়ে দেখছে।










