রাজশাহীর ৬টি আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী
স্টাফ রিপোর্টার: রাজশাহীর ৬টি আসনেই বিপুল ভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আফিয়া আকতার পোস্টাল ও ভোট গ্রহণের ব্যালটে যোগফল প্রকাশ করে। এতে রাজশাহী জেলার সব কটি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।
রাজশাহী-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৫২৫টি, ‘না’ পড়েছে ৭৫ হাজার ২৬৮টি। রাজশাহী-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৩৮টি, ‘না’ ভোট পড়েছে ৭৭ হাজার ৬৩১টি।
রাজশাহী-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৯৪ হাজার ৮৮১টি, আর না ভোট পড়েছে ৯৬ হাজার ১২৪টি।
এছাড়া রাজশাহী-৪ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮২টি। ‘না’ ভোট পড়েছে ৬১ হাজার ২২৯টি এবং রাজশাহী-৫ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ৩৫ হাজার ৩৫৪টি, ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ১৬৮টি।
সর্বশেষ রাজশাহী-৬ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩০ হাজার ৮০৫টি এবং না ভোট পড়েছে ৯৫ হাজার ২১২টি। তিনি বলেন, রাজশাহী মোট ৬টি আসনেই হ্যাঁ ভোট জয়ী হয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস










