ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ২:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র তৈরি, আটক ১

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 11:15 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে মতি কর্মকার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি উপজেলার দাদনচক গ্রামের মৃত অর্জুন কর্মকারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মতি কর্মকার নিজ কর্মস্থলে অবৈধভাবে দেশীয় অস্ত্র (হাসুয়া) তৈরি করছিলেন।

এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।