ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ৩:৫১ পূর্বাহ্ন

ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে তৃতীয়বার দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • আপডেট: Tuesday, February 10, 2026 - 12:33 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে টানা তৃতীয়বার দেশসেরা নির্বাচিত হয়েছে।

২০২৬ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাবির অবস্থান এশিয়ার মধ্যে ৩৯৩তম এবং বৈশ্বিক অবস্থান ১ হাজার ২৮২তম।

রাবির এই অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এই অর্জন ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে সংশ্লিষ্ট সকলে ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।