ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

চারঘাটে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার

  • আপডেট: Sunday, February 8, 2026 - 9:25 pm

চারঘাট প্রতিনিধি: “সহিংসতামুক্ত নির্বাচনে শক্তিশালী হোক গণতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপি প্রকল্পের সহযোগিতায় চারঘাট কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চারঘাট পিএফজি’র অ্যাম্বাসিডরের সমন্বয়কারী সনি আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়কারী রোকনুজ্জামান, চারঘাট উপজেলা সুজনের সভাপতি কামরুজ্জামান, সহসভাপতি ওবায়দুর রহমান রিগ্যান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ।