ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৪:৫৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:39 am

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও এক নসিমন চালক নিহত হয়েছেন। পুলিশ জানায়, গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে সাবেক লাভাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নসিমন চালক মোহাম্মদ আলী (২১) ও কানসটের পার্বতীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মোটরসাইকেল চালক রেজাউল করিম (৫০)।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, শুক্রবার রাত ৯টার দিকে হরিনগর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে আহত হন রেজাউল করিম। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিন দুপুরে নামোসুন্দরপুর এলাকায় নসিমন উল্টে নিহত হন মোহাম্মদ আলী। ওসি আরও জানান, আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।