ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম

৩৩ বছরে পদার্পণ: গণমানুষের মুখপাত্র হয়েই এগিয়ে যাবে সোনালী সংবাদ

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 1:02 am

স্টাফ রিপোর্টার: গৌরবময় পথচলার ৩২ বছর অতিক্রম করলো বৃহত্তর উত্তরাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকা। আজ মঙ্গলবার রাজশাহী থেকে প্রকাশিত পাঠকপ্রিয় এ পত্রিকাটি ৩৩ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে সোনালী সংবাদ কার্যালয়ে ঘরোয়া পরিবেশে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান থেকে রাজশাহী অঞ্চলের গণমানুষের মুখপাত্র হয়েই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শীর্ষ এই পত্রিকাটির সম্পাদক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী সংবাদ সম্পাদক মো. লিয়াকত আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাসেন আলী। সভাপতির বক্তব্যে সম্পাদক লিয়াকত আলী শুরুতেই দীর্ঘ ৩২ বছরে সোনালী সংবাদের যেসব সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী প্রয়াত হয়েছেন; তাদের স্মরণ করেন। শ্রদ্ধা জানান তাদের স্মৃতির প্রতি। সবশেষে সোনালী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এর আগে সোনালী সংবাদ সম্পাদক মো. লিয়াকত আলী বলেন, ৩২ বছর আগে মফস্বল শহর থেকে দৈনিক পত্রিকা প্রকাশ করার উদ্যোগটা ছিল অনেক কঠিন। তারপরও সোনালী সংবাদ যাত্রা শুরু করেছিল। দীর্ঘ এই সময়ে অনেক চড়াই-উৎরাই পার করতে হয়েছে। সোনালী সংবাদে কাজ করে অনেকেই এখন ঢাকায় গিয়ে জাতীয়পর্যায়ে সাংবাদিকতা করছেন। এটি আমাদের জন্য গর্বের।

লিয়াকত আলী বলেন, পাঠক আমাদের পত্রিকা পড়েন, এবং আমাদের দেয়া তথ্য বিশ্বাস করেন এই বিষয়টি আমাদের ধরে রাখতে হবে। সর্বপরি সোনালী সংবাদকে কীভাবে আরও বেশি গ্রহণযোগ্য করা যায়; সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বার্তা সম্পাদক মোমিনুল ইসলাম বাবু বলেন, কঠিন সময় পার করে সোনালী সংবাদের এগিয়ে আসার অভিজ্ঞতা রয়েছে। সবাই আর একটু আন্তরিক হলে অগ্রযাত্রা কঠিন হবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি, চীফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, মফস্বল সম্পাদক ও অনলাইন বিভাগের ইনচার্জ জগদীশ রবিদাস, প্রধান চিত্রসাংবাদিক জাবীদ অপু ও বিজ্ঞাপন ম্যানেজার রেজাউল করিম রেজা।

উপস্থিত ছিলেন সিনিয়র নির্বাহী একরামুল হক মাসুদ, ফটো সাংবাদিক শাহরিয়ার শেখ সুমন, প্রধান সম্পাদনা সহকারি জহুরুল ইসলাম, হিসাব রক্ষক ইকবাল হোসেন, সার্কুলেশন ম্যানেজার হারুন-অর-রশিদ, কম্পিউটার ইনচার্জ জাহিদুল ইসলাম রুশেল, সিনিয়র কম্পিউটার অপারেটর শেখ সালাউদ্দিন তুফান, সিনিয়র কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেন রঞ্জন, পেস্টিং ইনচার্জ মাসুম আলী, পেস্টিং সহকারি রজব আলী, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইরফান তামিম, ধর্ম বিষয়ক কলাম লেখক মাওলানা মোহাম্মাদ মাকছুদ উল্লাহ, ছাপাখানা মেশিন ইনচার্জ আবুল খায়ের মুনসি, মেশিন সহকারি হাবিব উদ্দিন, কাজল আলী, সিনিয়র অফিস সহকারি জসিম উদ্দিন, অফিস সহকারি শাহীনুর রহমান শাহিন ও হাসান আলী।