ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ আটক-১

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 12:21 am

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান কবির (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গত রোববার দিবাগত রাত সারে ১২টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের পশ্চিম রসুলপুর এবাদের ভাটার পশ্চিম পাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কাশিয়াবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, উপজেলার পশ্চিম রসুলপুর এবাদের ইটভাটার এলাকায় কতিপয় এক মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ফোর্স সেখানে অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান কবিরকে আটক করা হয়।

এ ঘটনায় আত্রাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গতকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।