ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ৯:৪২ অপরাহ্ন

শিরোনাম

মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 12:15 am

স্টাফ রিপোর্টার: মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরএমপি সূত্র জানায়, গত সোমবার পরিচালিত অভিযানে মোট ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ পুরিয়ায় মোট ১০৪ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক সরবরাহ ও বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজু (৩৮); আমিনুল ইসলাম মুন্না (৪০); আব্দুল আল মামুন ওরফে ডিম বাবু (৩১); ইসরাফিল হোসেন (২৫); আলমগীর (৪৫) ও রবিন আলী (৩৬)। রাজু দামকুড়া থানার খোলাবোনা গ্রামের দুলাল ওরফে রোকার আলীর ছেলে। আমিনুল রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার আব্দুল আজিজের ছেলে। মামুন ওরফে ডিম বাবু রাজপাড়া থানার মহিষবাথান (উত্তরপাড়া) এলাকার মোজাম্মেল হকের ছেলে। ইসরাফিল রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া, বর্তমানে মহিষবাথান উত্তরপাড়ার টিয়া আলমের ছেলে।

আলমগীর পবা থানার ঘোলহাড়িয়া গ্রামের লিয়াকতের ছেলে। তারা সকলেই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা। রবিন রাজশাহীর চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত শাহাদত হোসেন ওরফে সাহাবুলের ছেলে এবং বর্তমানে রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর গ্রামের আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।