ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে শিল্প মালিক সমিতির সাইদুর সভাপতি, রিপন সম্পাদক

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 10:18 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সভায় সাইদুর রহমান সভাপতি ও রিপন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের বিশ্বাস স্কোয়ারের দোতালায় এই সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় বিস্তারিত আলোচনা পর মেয়াদ শেষ হওয়ায় আগের কমিটি ভেঙে দিয়ে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি নারায়ন চন্দ্র দাস নান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক ময়জুল হক, প্রচার সম্পাদক উত্তম কুমার, ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু মহন্ত, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক, অনিক, আব্দুস সোবহান বিপ্লব ও হাসান মাহমুদ। উপদেষ্টা আতাউর রহমান, ফয়জার রহমান, আব্দুর রাজ্জাক মজু, নজরুল ইসলাম ও আতাউর রহমান (২)।