ঢাকা | মে ৬, ২০২৬ - ১০:৫০ পূর্বাহ্ন

নগরীতে ২ চাঁদাবাজসহ ১৫ জন গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 8:00 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের চাঁদাবাজ, অবৈধ দখরদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলো আশরাফুল আলম জুন (৩২) ও মাসুদুর রহমান (৪২)। আশরাফুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল সাগর পাড়া এলাকার মোহাম্মদ আলী বুলবুলের ছেলে ও মাসুদুর একই থানার সাগরপাড়া বল্লবগঞ্জ এলাকার মৃত জেকের শেখের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।