তানোরে জবই বিলসহ অন্যান্য বিলের মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় সেমিনার
তানোর প্রতিনিধি: তানোরে ২০২৬-২০২৭ অর্থ বছরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিল সমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে স্টেকহোল্ডার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।
রাজশাহী জেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও তানোর উপজেলা মৎস্য অফিসার সাজু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শামসুল করিম, সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার, পরীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী, উপজেলা কৃষি অফিসার রাজিব হোসেন, তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ পারভেজ, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বক্তব্য রাখেন মৎস্যজীবী ইব্রাহিম হোসেন, জালাল উদ্দীন, আব্দুর রশিদ প্রমুখ। এসময় ৩টি গ্রামের শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।।











