ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম

নগর ভবনে রাজশাহী-কুমিল্লা সিটি প্রশাসকের অভিজ্ঞতা বিনিময়

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: নাগরিক সেবা ও নগর উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় এবং তিন দিনব্যাপী এক কর্মশালায় অংশ নিতে রাজশাহী সফরে এসেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক  ইউসুফ মোল্লা টিপু।

সোমবার নগর ভবনে প্রশাসকের দপ্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক  মাহফুজুর রহমান রিটনের সঙ্গে তাঁর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ২৪ থেকে ২৬ নভেম্বর রাজশাহীতে আয়োজিত ‘এক্সপোজার ভিজিট, হরিজন্টাল লার্নিং, ইভ্যালুয়েশন অ্যান্ড প্ল্যানিং ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালায় যোগ দিতেই কুসিক প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহী এসেছেন।

মতবিনিময়কালে দুই সিটি প্রশাসক পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি নিজ নিজ সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান পদ্ধতি এবং আধুনিক নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাসিক প্রশাসক  মাহফুজুর রহমান রিটন। বিমানবন্দরে অভ্যর্থনাকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সেখানে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মুঈদুর রহমান মুঈদ, ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস