ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে সাড়ে সাত মাসে গ্রেপ্তার ৮১২, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:20 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ৭ মাস ২০ দিনে (১ এপ্রিল থেকে ২১ নভেম্বর, ২০২৬) বিভিন্ন অপরাধে মোট ৮১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক, বিদেশি অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য জানান।

অনলাইন প্রতারণা ও জুয়া: ইমো-হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের ৩৪টি সাইবার মামলায় ৯৩ জন এবং জুয়া আইনের ৭টি মামলায় ২৯ জন গ্রেপ্তার। জব্দ হয়েছে ১৪৭টি স্মার্টফোন, ১০৬টি সিম, ১০টি মোটরসাইকেল ও প্রায় ৯৫ হাজার টাকা।

মাদক ও অস্ত্র: মাদকের ৬৭টি মামলায় ১০৬ জন গ্রেপ্তার। উদ্ধার হয়েছে ২,৫৮৭ পিস ইয়াবা, ৫৪১ গ্রাম হেরোইন, সাড়ে ১৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ১৭ হাজার টাকা। এছাড়া অস্ত্র আইনের ৩ মামলায় ৭ জনকে গ্রেপ্তারসহ ২টি বিদেশি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও ধারালো চাকু উদ্ধার করা হয়।

ডাকাতি, চুরি ও বালু উত্তোলন: ডাকাতি ও চুরির ২৩টি মামলায় ৬২ জন এবং অবৈধ বালু-মাটি কাটার ১১টি মামলায় ২৬ জন গ্রেপ্তার। জব্দ হয়েছে এক্সকাভেটর, ট্রাক, পিকআপ, ৩০০ কেজি তামার তার ও নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা।

অন্যান্য: পরোয়ানাভুক্ত ২০৪ জন (সাজাপ্রাপ্ত ৩৩ জনসহ), ১৫১ ধারায় ৩৫ জন ও অন্যান্য মামলায় ২৫০ জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি জিডিমূলে উদ্ধার হয়েছে ২৭টি হারানো মোবাইল।