ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

রাসিকের সহকারী হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) হিসাব বিভাগের দক্ষ ও অভিজ্ঞ সহকারী হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নগর ভবনের হিসাব বিভাগের দপ্তর কক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা। এ সময় হিসাব বিভাগের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা আব্দুর রাজ্জাক পিন্টুকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর সুদীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাসিকের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, রাসিক প্রশাসকের একান্ত সচিব শহিদুল ইসলাম, হিসাব সহকারী আজগর আলী মারুফ, হিসাব রক্ষক মনিরুজ্জামান, হিসাব রক্ষক রাশিদ খান, হিসাব রক্ষক সেলিম রেজা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মঞ্জুর হোসেন, হিসাব সহকারী সেলিনা সুলতানা এবং অডিটর শাখওয়াতুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।