ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।

সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মহানগর যুবলীগের উদ্যোগে নগরের গ্রেটার রোড এলাকায় এই মিছিল বের করা হয়। পরবর্তীতে নেতাকর্মীরা মিছলটির ভিডিওচিত্র নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রেটার রোড ডলফিন ক্লিনিকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দ্রুতই স্থান ত্যাগ করেন যুবলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, মিছিলের ঘটনাটি ঘটে যাওয়ার পর তারা বিষয়টি জানতে পেরেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।

সোনালী/জগদীশ রবিদাস